Sobar Desh | সবার দেশ মো: সেলিম রানা: নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা 

প্রকাশিত: ২০:১৩, ৫ এপ্রিল ২০২৫

পুলিশ টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড

পুলিশ টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড
ছবি: সবার দেশ

আজ ৫ এপ্রিল, শনিবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আর আই এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তন ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬, ৭ ও ৮ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে  নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্ , লক্ষীপুর), জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন; অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ, নোয়াখালি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ; অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ শামীম কুদ্দুস ভূঁইয়া , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিকসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা