Sobar Desh | সবার দেশ মুনির হাসান, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৫, ১৩ মে ২০২৫

ঝড়ে গাছের ডালের চাপায় র‍্যাব সদস্য নিহত

ঝড়ে গাছের ডালের চাপায় র‍্যাব সদস্য নিহত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র‍্যাব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

এর আগে রোববার রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে প্রবল ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের গায়ের ওপর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অন্য র‍্যাব সদস্যও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহত অপর সদস্য চিকিৎসাধীন আছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ