Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ৭ মে ২০২৫

আপডেট: ১৬:৩৯, ৭ মে ২০২৫

র‍্যাব কার্যালয়ে এএসপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

র‍্যাব কার্যালয়ে এএসপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় র‍্যাব-৭ কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি র‍্যাব-৭–এ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে বুধবার (৭ মে) দুপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

পলাশ সাহা ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

প্রাথমিকভাবে পুলিশ বলছে, পারিবারিক কলহের কারণে নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি। তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি লিখেছেন— আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি নিজেই দায়ী।

চিরকুটে তিনি আরও লিখেছেন, তার স্ত্রীর জন্য স্বর্ণ রাখা আছে, আর মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। বড় বোনকে সব কিছু দেখভালের কথা বলা হয়েছে।

পলাশ সাহার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসপি পলাশ সাহার মৃত্যু র‍্যাব এবং পুলিশের মধ্যে শোকের ছায়া ফেলেছে। তদন্ত চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ