Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৮, ১৭ মে ২০২৫

চিড়িয়াখানার ফটকধসে ৫ শ্রমিক আহত

চিড়িয়াখানার ফটকধসে ৫ শ্রমিক আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানার নির্মাণাধীন প্রধান ফটক ও সংলগ্ন দেয়াল ধসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন নির্মাণশ্রমিক। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে।

আহত শ্রমিকরা হলেন— মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) এবং রনি হালাদার (২৭)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এ সময় হঠাৎ করে নির্মাণাধীন ছাদ ও দেয়াল ধসে পড়ে। ফলে কাজ করা শ্রমিকরা আহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধার অভিযান চালান। শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে উদ্ধারকাজ।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিলুর রহমান জানান, দেয়াল ও ছাদ ধসের ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ