Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ০০:৪৭, ১০ জুন ২০২৫

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলেন, একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো.জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো.রকির ছেলে মো.তাহাসিন (৫)।  

স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই বোন। শিশু দুটি বিকেলের দিকে বসত ঘরের পাশে খেলা করছিলো। খেলতে খেলতে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর  দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ভাসমান দেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী