Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ১৬ আগস্ট ২০২৫

অস্ত্র উদ্ধার, রাজশাহীর সাবেক মেয়রের ভাইযের বাড়ি ঘিরে সেনাবাহিনী

অস্ত্র উদ্ধার, রাজশাহীর সাবেক মেয়রের ভাইযের বাড়ি ঘিরে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগষ্ট) সকালে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়।

ডক্টরস ইংলিশ নামে ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনা সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ডসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও পাওয়া গেছে বেশ কয়েকটি কম্পিউটার, মনিটর, স্ক্যানার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ৩৫ বোতল মদ।

অভিযান চললেও এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি জানান, সেনারা উদ্ধার করা মালামাল ও তথ্য পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ করে এলাকায় বিপুল সংখ্যক সেনা উপস্থিত হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, কোচিং সেন্টারটির ভেতরে দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র ও সরঞ্জাম মজুত রাখা হচ্ছিলো।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম বড় ধরনের নাশকতার জন্য ব্যবহার করা হতে পারতো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের