Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ৬ অক্টোবর ২০২৫

ভারতীয় সীমান্ত ঘেঁষে বিজিবির ৩০ নতুন বর্ডার পোস্ট স্থাপন

ভারতীয় সীমান্ত ঘেঁষে বিজিবির ৩০ নতুন বর্ডার পোস্ট স্থাপন
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকা সুরক্ষার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুইটি নতুন ব্যাটালিয়ন স্থাপনের পরিকল্পনা নিয়েছে। নতুন এ ব্যাটালিয়নের আওতায় মোট ৩০টি নতুন বর্ডার পোস্ট (বিওপি) স্থাপন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার (৫ অক্টোবর) খাগড়াছড়ির রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাটের পাহাড়ি ও বনাঞ্চল বেষ্টিত দুর্গম সীমান্ত এলাকায় ছোট ফরিংগা বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত বাংলাদেশের সমতল অঞ্চলের মতো সহজ নয়; অনেক এলাকা পায়ে হেটে ৪ দিন লাগতে পারে।

নতুন ব্যাটালিয়ন স্থাপনের ফলে এ দুর্গম ও অরক্ষিত সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও জানান, সরকারের উদ্যোগে নেয়া নতুন ৭৩টি বিওপির মধ্যে ইতোমধ্যেই ৬৯টি স্থাপন করা হয়েছে। এর মধ্যে গত এক বছরে স্থাপিত নতুন ১০টি বিওপির মধ্যে পাঁচটি দক্ষিণ-পূর্ব রিজিয়নের সীমান্তে স্থাপন করা হয়েছে।

ছোট ফরিংগা বিওপির মাধ্যমে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন ও মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার দুর্গম সীমান্ত এলাকা এখন সুরক্ষিত হলো। নতুন বিওপি স্থাপনের ফলে চোরাচালান রোধসহ সীমান্ত অপরাধ দমনে বিজিবির সক্ষমতা ও কার্যক্রম আরও গতিশীল হবে।

বিজিবি কমান্ডার জানান, পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সুরক্ষা ছাড়াও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী অধিবাসীদের নিরাপত্তায় বিজিবি আস্থার প্রতীক হিসেবে কাজ করছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান এবং ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব