Sobar Desh | সবার দেশ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৪, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৫, ২ অক্টোবর ২০২৫

নিখোঁজের ১০ মাস পর বাওড়ে মিললো মাদক পাচারকারীর লাশ

নিখোঁজের ১০ মাস পর বাওড়ে মিললো মাদক পাচারকারীর লাশ
ছবি: সবার দেশ

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি ১০ মাস আগে নিখোঁজ হয়েছিলেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি কুলিয়া গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। আব্দুর রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত ছিলেন। 

জানা গেছে, স্থানীয়রা বুধবার রাত সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী কুলিয়া বাওড়ের কচুরিপানার নিচে রাজ্জাকের কঙ্কালসার লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাকের লাশ উদ্ধার করেন। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মাদক পাচারের কাজে ভারতে গিয়ে আর বাড়ি ফেরেননি। অবৈধ কাজে জড়িত থাকায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। 

নিখোঁজের ১০ মাস পর কুলিয়া বাওড় থেকে রাজ্জাকের কঙ্কালসার লাশটি উদ্ধার হয়। লাশটি রাজ্জাকের বলে শনাক্ত করেন তার ছেলে সোহাগ হোসেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি নিহতের স্বজনরা। 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলিয়া বাওড় থেকে আব্দুর রাজ্জাকের কঙ্কালসার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত