Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ১ এপ্রিল ২০২৬

পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা

পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংবিধান ও ‘জুলাই সনদ’ ইস্যুতে তুমুল বাকবিতণ্ডা দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ-এর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন, কিন্তু তার কথাগুলোই শেষ পর্যন্ত ব্যাকফায়ার করেছে।

এর আগে একই অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে পার্থ বিরোধী দলকে প্রশ্ন ছুঁড়ে দেন—৫ আগস্টের পর তারা কেনো অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করেননি। তার ভাষায়, নতুন সংবিধান প্রণয়ন করতে চাইলে সে সময়ই নতুন কাঠামো তৈরি করা উচিত ছিলো; পুরোনো সংবিধানের অধীনে থেকে সেটি বাতিলের দাবি বাস্তবসম্মত নয়।

পার্থ আরও মন্তব্য করেন, যারা সংবিধান ছুড়ে ফেলার কথা বলছেন, তারা মূলত স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে নিজেদের অবস্থান মিলিয়ে ফেলছেন—এমন ইঙ্গিত দেন তিনি।

এ বক্তব্যেরও সমালোচনা আসে সংসদে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধান বাতিলের পক্ষে অবস্থান নেয়া মানেই কাউকে স্বাধীনতাবিরোধী আখ্যা দেয়া ঠিক নয়। তিনি দাবি করেন, পার্থের এমন মন্তব্যে ট্রেজারি বেঞ্চ থেকে টেবিল চাপড়ে সমর্থন দেয়া হয়েছে, যা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর বার্তা দেয়।

হাসনাত আরও বলেন, যারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়া-এর সঙ্গে রাজনীতি করেছেন, তাদের কাছ থেকে এ ধরনের অবস্থান আসা কতটা যৌক্তিক—তা নিয়েও প্রশ্ন তোলা দরকার।

সংসদে এ পাল্টাপাল্টি বক্তব্যে স্পষ্ট হয়েছে, সংবিধান সংস্কার, গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনও তীব্রভাবে বিভক্ত। সামনে এ বিতর্ক আরও তীব্র হওয়ার আভাস দিচ্ছে রাজনৈতিক অঙ্গন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা