Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১৮ নভেম্বর ২০২৫

বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর

বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, এএফপি, এপি, ডয়েচে ভেলে সহ বহু আন্তর্জাতিক নিউজ সংস্থা এবং ভারত ও প্রতিবেশী দেশের গণমাধ্যম এ খবর সরাসরি সম্প্রচার করেছে।

আল-জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিস্তারিতভাবে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ রায় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

রয়টার্সের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, রায়ের প্রভাবে দেশে নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে। রায়ের আগে আদালতচত্বরে আনন্দের হিল্লোলের কথাও তারা উল্লেখ করেছে। একই সঙ্গে শেখ হাসিনার ছেলে জয়ের সাক্ষাৎকারও প্রকাশ করেছে, যেখানে তিনি সতর্ক করেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যাহত হলে সহিংসতা মারাত্মক আকার নিতে পারে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ রায় আসে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহতদের বিরুদ্ধে প্রয়োগ করা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে।

ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতিক্রিয়াও তুলে ধরেছে। কামাল বলেছেন, যে আদালত তাদের সাজা দিয়েছে সেটি ‘অবৈধ ও অসাংবিধানিক’ এবং ভারতের দিক থেকে আসা চাপ তাকে প্রভাবিত করবে না।

এএফপি জানিয়েছে, বিচারক গোলাম মর্তুজা মজুমদারের দেয়া টেলিভিশনে সম্প্রচারিত রায়ের বিভিন্ন অংশের মাধ্যমে রায় বাস্তবায়নের প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এ রায়ের ফলে হাসিনার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কমে গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এপি নিউজ নিরাপত্তা জোরদার এবং ভারতের প্রতিক্রিয়ার বিষয়ও তুলে ধরেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন, জিও নিউজ নির্বাচনের আগে এ রায় এবং মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

সিএনএন তাদের প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা যেমন বাবা শেখ মুজিবুর রহমানের হত্যার পর ভারতে চলে যাওয়া, সেখানে অবস্থান ও পরে বাংলাদেশে ফেরার ঘটনা তুলে ধরেছে।

ভারতের সংবাদমাধ্যম যেমন এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু এ রায়ের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। এছাড়া নেপালের কাঠমান্ডু পোস্ট, শ্রীলঙ্কার ডেইলি মিররসহ প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমেও প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সরকারপ্রধানের মৃত্যুদণ্ডের খবর গুরুত্ব পেয়েছে।

অনেক প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতও প্রকাশিত হয়েছে, যারা বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার