Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামি

হাসিনা–কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনা–কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, গত পরশুদিন—শুক্রবার দিল্লিস্থ বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে প্রত্যার্পণ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তৌহিদ হোসেন আরও বলেন, এর আগে হাসিনাকে ফেরানোর বিষয়ে যে চিঠি পাঠানো হয়েছিলো, তার কোনও জবাব এখনও পায়নি ঢাকা। তবে বর্তমান পরিস্থিতি ‘একেবারেই ভিন্ন’ মন্তব্য করে তিনি জানান—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে ভারতকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী উদ্যোগ নিতে বলা হয়েছে।

তিনি বলেন, এখন তো পরিস্থিতি অন্য রকম। শাস্তি ঘোষণা হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তিও আছে। সে কাঠামোর ভেতর দিয়েই আমরা অফিশিয়ালি পদক্ষেপ নিচ্ছি।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর তারা ভারতে অবস্থান করছেন বলে সরকারি দফতরগুলো জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার