Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৫১, ২৩ নভেম্বর ২০২৫

শোকরানা ও দোয়া অনুষ্ঠানে সালাহউদ্দিন

হাসিনার ফাঁসি কার্যকর হলে দেশ স্থিতিশীল হবে

হাসিনার ফাঁসি কার্যকর হলে দেশ স্থিতিশীল হবে
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, যতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি কার্যকর না হবে, দেশ ততদিন স্থিতিশীল হবে না। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত ‘খুনি হাসিনার ফাঁসির রায়ের প্রেক্ষিতে শোকরানা সভা ও দোয়া’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের উদ্যোগে আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, মুজিব-হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তিনি বলেন, 

শেখ হাসিনা চেয়েছিলেন, বাস্তবে বাকশাল থাকবে, তবে উপরে থাকবে গণতন্ত্রের মুখোশ। এদেশের মানুষের পক্ষে মুজিব বা হাসিনা কখনও ভূমিকা রাখেনি। মুজিব একনায়কত্বের স্বপ্ন দেখেছিলেন, হাসিনা সে বাকশালের উত্তরসূরি। বাপ-বেটির মধ্যে ব্যবধান আছে, তবে প্রোডাক্ট একই।

তিনি আরও বলেন, 

স্বৈরাচার খুনি হাসিনার শেকড় ভারতের সঙ্গে সংযুক্ত। তারা তাদের ঘরবাড়ি ও শিকড় যেখানে, সেখানে আশ্রয় নিয়েছে। হাসিনা কখনোই এদেশের মানুষ ছিলেন না। এদেশে তাদের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক নেই।

সালাহউদ্দিন আহমদ ২০০৯ সাল থেকেই হাসিনাবিরোধী আন্দোলনের উৎপত্তি উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ৩৬ দিনে সংঘটিত হয়েছে। তবে এর আগে ৩৬টি রক্ত সওয়ার করতে হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বাধীনতার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি জুলাই ছাত্র গণঅভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার পরামর্শ দেন। একাত্তরের বিজয়কে রাজনৈতিকভাবে ব্যবহার যারা করেছে, তারা আজ শেষ। জুলাই গণঅভ্যুত্থান সকলের প্রচেষ্টার ফল, কোনও এক ছাত্র সংগঠন এটি এককভাবে করতে পারে না। ধারক, বাহক বা চেতক হিসেবে দাবি করা যাবে না।

শোকরানা ও দোয়া অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও উপস্থিত নেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও গুরুত্ব দিয়েছে, যেখানে স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী তত্ত্বের সমালোচনা প্রধান ফোকাস ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত