Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৩, ২০ নভেম্বর ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি ১১ শহীদ পরিবারের

হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি ১১ শহীদ পরিবারের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় দায়ী হিসেবে ঘোষিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খুনি হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার জুলাই আন্দোলনে নিহত ১১ শহীদের পরিবার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেবিদ্বার পৌর সদরে এক সমাবেশে নিহত আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আকতার বলেন, রায়ে সন্তুষ্ট হলেও দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত শহীদ পরিবারগুলো স্বস্তি পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, তার স্বামীর হত্যা মামলার বেশ কয়েকজন আসামি আদালত থেকে জামিন নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছে, যা পরিবারগুলোর জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর গোপীবাগে নিহত সোহাগ মিয়ার মা নাছিমা বেগম বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারানোর পর তাদের জীবন থমকে গেছে। তিনি জানান, বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ হলে তাদের সন্তানের আত্মা শান্তি পাবে।

রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় নিহত ফয়সাল সরকারের বাবা সফিকুল ইসলাম বলেন, তিনি আজও জানেন না তার সন্তানের লাশ কোথায় দাফন হয়েছে। তিনি ন্যায়বিচার দ্রুত কার্যকরের দাবি জানান।

নারায়ণগঞ্জের সাইবোর্ড এলাকায় নিহত হোসাইন মিয়ার বাবা মানিক মিয়া জানান, আন্দোলনের সময় তার একমাত্র সন্তানকে হারিয়ে তারা আজও শোক কাটিয়ে উঠতে পারেননি।

এ ছাড়া দেবিদ্বারের আরও ৯ শহীদের পরিবার—নাজমুল হাসান, সাগর মিয়া, জহিরুল ইসলাম রাসেল, রবিন মিয়া, রায়হান রাব্বি, সাইফুল ইসলাম তন্ময়, সাব্বিরসহ অন্যান্যদের স্বজনরাও একই দাবি জানিয়ে বলেন, বিচার কার্যকর হলেই তারা প্রকৃত ন্যায়বিচার অনুভব করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট