Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৭, ৩ ডিসেম্বর ২০২৫

নির্বাহী বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দাখিল করেন।

রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা করার আবেদন করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে নির্বাচন কমিশন সার্ভিস—অথবা ইলেক্টোরাল সার্ভিস কমিশন—গঠনে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল জারির আবেদনসহ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করে তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছে। তিনি দাবি করেন, ডিসিদের হাতে নির্বাচন গেলে সেটি প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবল। আগের মতো আরেকটি বিতর্কিত নির্বাচনের পথে দেশকে ঠেলে দেয়া উচিত নয়।

আইনজীবীর মতে, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন সার্ভিস ছাড়া স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ