Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২১ জানুয়ারি ২০২৬

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত

আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ

আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি প্রসিকিউশনের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের আবেদন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামীম জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে এবং তা ট্রাইব্যুনালে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গত বছর নিজের দণ্ডাদেশ স্থগিতের আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এ শর্ত পূরণের অংশ হিসেবেই তিনি এবার আত্মসমর্পণের আবেদন করেছেন বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক আদেশে আবুল কালাম আজাদের সাজা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি জানানো হয়। ওই আদেশে স্পষ্ট করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করে আপিল না করলে স্থগিতাদেশ বাতিল বলে গণ্য হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে তিনটি ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। বাকি চারটি অভিযোগে কারাদণ্ড দেয়ার সুযোগ থাকলেও, সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করায় ট্রাইব্যুনাল ওই অপরাধগুলোর জন্য পৃথক দণ্ড ঘোষণা করেননি। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তা খারিজ করে দেয়া হয়।

আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদনের পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তার আপিল শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহল ও বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষকদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি