Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ১৬ অক্টোবর ২০২৫

চাকসুর সোহরাওয়ার্দী হলে বড় ব্যবধানে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

চাকসুর সোহরাওয়ার্দী হলে বড় ব্যবধানে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ভোট গণনা ফলাফলে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহিম রনি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে আছেন।

রাতের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের ইব্রাহিম রনি ১,৪৮৮ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ৬৮০ ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১,৪০৪ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোটে পিছিয়ে আছেন। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট এবং শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না ৯০৬ ভোট পেয়েছেন।

এবারের চাকসু ভোট ওএমআর পদ্ধতিতে গননা হচ্ছে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে। ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী লড়ছেন।

ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে। সোহরাওয়ার্দী হলের এ ফলাফলে শিবিরের ভিপি প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য