Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ১৫ এপ্রিল ২০২৬

পাঁচ জেলায় শুরু হচ্ছে চিকিৎসাসেবা

১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী

১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়া শুরু হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে আরও বেশ কিছু উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি জানান, গত ১৬ মার্চ থেকে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে ১২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে। একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ১৫০০ কিলোমিটার খাল সংস্কার করবে। আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। এসব চারা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে এবং এ কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এনজিওগুলোর সহায়তা নেয়া হবে।

শিক্ষা খাতে তিনি জানান, এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুলে ধাপে ধাপে ট্যাব বিতরণ শুরু হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে বলেও জানান সরকারপ্রধান।

তিনি আরও বলেন, শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আইসিটি খাতে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনা এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম শুরু করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো জাতীয় বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালু হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।

এছাড়া বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

জ্বালানি খাতে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সরকারি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দফতরগুলোতে ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজকে ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ ঘোষণা ট্রাম্পের
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান
হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
ইরানের কাছে হার মানার ঘোষণা ট্রাম্পের!
বর্ণিল আয়োজনে ইবির বর্ষবরণ
ভারতীয় তালিকা থেকে বাদ ৬ হাজার ৪৭৬ ভুয়া ক্তিযোদ্ধা
আমি না চাইলেও পৃথিবী চায় অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছালো
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
‘বৈশাখী চাঁদা’ না দেয়ায় মৎস্যজীবী দলের নেতার হামলা
১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
‘আমি তো বিএনপির মেয়র ছিলাম’, বললেন মনজুর আলম
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা