Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ১৫ মে ২০২৫

তেল-গ্যাসের দাম কমছে বিশ্ববাজারে 

তেল-গ্যাসের দাম কমছে বিশ্ববাজারে 
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনার কারণে বাজারে তেলের দাম কমছে।

বৃহস্পতিবার (১৫ মে) আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ট্রেডিং ইকনোমিকস জানায়, একদিনেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ ডলারের বেশি কমে গেছে।

কতটা কমলো?

  • ব্রেন্ট ক্রুড (আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় তেল): দাম কমেছে ২.১৬%, এখন প্রতি ব্যারেল ৬৪ ডলার ৬৬ সেন্ট
  • ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI – মার্কিন বাজারের তেল): দাম কমেছে ২.৩০%, এখন প্রতি ব্যারেল ৬১ ডলার ৭০ সেন্ট

শুধু তেল নয়, গ্যাসের দামও কমছে

  • প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ০.৮০%, এখন প্রতি এমএমবিটিইউ (একক পরিমাপ) ৩ ডলার ৪৬ সেন্ট  – এক সপ্তাহের ব্যবধানে এই দাম ৩.৭২% কমেছে।
  • গ্যাসোলিন (গাড়ির জ্বালানি) দাম কমেছে ০.৬৮%, এখন প্রতি গ্যালন ২ ডলার ১২ সেন্ট।

কেন এই দাম কমছে?

বিশ্লেষকরা বলছেন—

  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির গুঞ্জন
  • বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা কমার পূর্বাভাস
  • অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুদ্ধাবস্থার শঙ্কা

এসব মিলিয়ে বাজারে এখন জ্বালানি পণ্যের দাম ওঠানামার মধ্যে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা
সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ