Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ৮ জুন ২০২৫

ঈদের দিন কারাগারে গাইলেন নোবেল

ঈদের দিন কারাগারে গাইলেন নোবেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংগীতাঙ্গনের সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ারের শুরুতে রাজসিক আবির্ভাব ঘটালেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে সে অবস্থান আজ অনেকটাই হারিয়েছেন। এখন নারী নির্যাতনের মামলায় তার ঠিকানা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জের এ কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছিলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কারাবন্দি হিসেবেই উপস্থিত ছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। ঈদের দিনে মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমসের জনপ্রিয় গানসহ একাধিক হিট গান। তার গানে বন্দিদের মাঝেও ছড়িয়ে পড়ে আনন্দের আবহ।

বিকেল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের মাঠে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। মঞ্চে উঠে নোবেল পরিবেশন করেন ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’সহ বেশ কিছু জনপ্রিয় গান। নোবেলের গানে সাড়া দেন অন্যান্য বন্দিরাও, মাঠজুড়ে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবের আমেজ।

এ অনুষ্ঠানে হয়তো ঈদের দিনে বন্দিদের মনে খানিকটা আনন্দ জাগিয়েছেন নোবেল। একইসঙ্গে কারাগারের গণ্ডি পেরিয়ে ভবিষ্যতে নতুনভাবে গানের জগতে ফেরারও প্রত্যাশা থাকবে তার ভক্ত-অনুরাগীদের।

প্রসঙ্গত, সম্প্রতি সোশৗ্যাল মিডিয়ায় নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এরপর গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ ঘটনায় ডেমরা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।

থানা সূত্র জানিয়েছে, মামলার তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় গায়ক নোবেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ