Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৩, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৩, ৩ আগস্ট ২০২৫

পুনর্জন্মে প্রিয়াংকাকেই স্ত্রী হিসেবে চান নিক জোনাস

পুনর্জন্মে প্রিয়াংকাকেই স্ত্রী হিসেবে চান নিক জোনাস
ছবি: সংগৃহীত

বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত দম্পতি। বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক থাকলেও তাদের ভালোবাসা সবসময়ই নজর কাড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস জানালেন, তিনি পুনর্জন্মে বিশ্বাসী এবং পরবর্তী জন্মগুলোতেও প্রিয়াংকাকেই স্ত্রী হিসেবে চান।

নিক বলেন, 

আমি পুনর্জন্মে বিশ্বাস করি। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময় খুব ছোট মনে হয়। তাই ভাবি, পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে। এ চিন্তাই আমাকে শান্তি দেয়।

তার এ বক্তব্যে মুগ্ধ ভক্তরা সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আরেকজন মন্তব্য করেন, পুনর্জন্মেও প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি পান নিক— এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে।

নিকের এ ভালোবাসার প্রকাশ নতুন নয়। এর আগে তিনি এক সাক্ষাৎকারে প্রিয়াংকাকে ‘সন্ন্যাসীনি’ হিসেবে উল্লেখ করেছিলেন। কন্যা মালতী মেরির কাছে তিনি প্রায়ই বলেন, তোমার মা কখনও খারাপ কিছু করেনি। সে সবার মধ্যে সেরা।

পপতারকা আরও জানিয়েছেন, প্রিয়াংকার জন্যই তিনি মালতী মেরির আরও ভালো বাবা হয়ে উঠেছেন। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হতে পেরেছি। ওর মতো একজন গুণী মানুষের পাশে হাঁটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা, যোগ করেন নিক।

নিক-প্রিয়াংকার এ অটুট সম্পর্ক ও একে অপরের প্রতি গভীর ভালোবাসা ভক্তদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার