Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির নির্বাচনে কণ্ঠশিল্পী আসিফ আকবর!

বিসিবির নির্বাচনে কণ্ঠশিল্পী আসিফ আকবর!
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী হিসেবে সুপরিচিত আসিফ আকবর এবার ক্রিকেট প্রশাসনে নিজের সম্পৃক্ততা বাড়াতে যাচ্ছেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচন করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদেও প্রার্থী হচ্ছেন তিনি।

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও ক্রিকেট ছিল আসিফ আকবরের জীবনের প্রথম ভালোবাসা। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। এছাড়াও কুমিল্লা জিলা স্কুলে স্কুল ক্রিকেট এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আসিফ জানান, তার ক্রিকেটের প্রতি টান কখনোই কমেনি। মাঠ ছেড়ে গান শুরু করলেও খেলার সঙ্গে যোগাযোগ সবসময় বজায় রেখেছেন। ক্রিকেটের প্রতি সে ভালোবাসা থেকেই এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, কুমিল্লার ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলারই এক সময় দারুণ ঐতিহ্য ছিলো। অথচ এখন কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগই হয় না। বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা।

তরুণদের মাঠমুখী না হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে আসিফ বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যা বেড়েছে শুধু মাঠের অভাবে। খেলার সুযোগ না থাকায় তরুণরা বিপথে যাচ্ছে। অথচ আমাদের স্টেডিয়াম ভাড়া দিয়ে দেয়া হয় ঢাকার ফুটবল ক্লাবকে! আমি চেষ্টা করবো কুমিল্লার মাঠে আবার ক্রিকেট ফেরাতে।

শুধু কুমিল্লাই নয়, বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পেলে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর ক্রিকেট উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক প্রতিভা আছে। এসব জায়গার ক্রিকেটেও নতুন কিছু করার সুযোগ রয়েছে, বলেন আসিফ।

নিজের প্রার্থিতার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে তিনি জানান, আমি কাউন্সিলর হতে চাইনি। কুমিল্লার সাবেক ও বর্তমান খেলোয়াড় ও সংগঠকদের অনুরোধে দায়িত্ব নিচ্ছি। ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি আমার আবেগ কাজ করে সবসময়।

যুক্তরাষ্ট্রে চলমান মিউজিক ট্যুরের মাঝেও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় রয়েছেন আসিফ। তিনি জানিয়েছেন, এখানে আমার টানা ১৪টি শো রয়েছে। এর মধ্যেও ই–ব্যালটের মাধ্যমে ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ভোট দেবো। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি, তারাও আমাকে সমর্থন দিচ্ছেন।

জানা গেছে, বিসিবির পরিচালক পদের জন্য আজ মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং আগামীকাল জমা দিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য