Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১৬, ৬ অক্টোবর ২০২৫

সমালোচনার মাঝেও অটল রুনা খান

‘যৌবন বিলিয়ে ক্যারিয়ার গড়েছেন অনেক নারী’

কার স্কিন কে কতখানি দেখাবে, সেটা তার ব্যাপার। আর স্কিন কি রুনা খানই প্রথম দেখিয়েছে? আমি তো শাবানা আপাকেও ক্লিভেজ দেখিয়ে নাচতে দেখেছি। আমি সিনেমা দেখা মানুষ ভাই; পর্দায় শাবনূর, মৌসুমী, শাবনাজ আপা— প্রত্যেকের ক্লিভেজ দেখেছি।

‘যৌবন বিলিয়ে ক্যারিয়ার গড়েছেন অনেক নারী’
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও মডেল রুনা খান দীর্ঘ ২০ বছর ধরে বিনোদন জগতে কর্মরত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের নৈতিক মূল্যবোধ কখনো ছাড়েননি, তবু তিনি পেশাগতভাবে সফল হয়েছেন।

রুনা বলেন, ২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত আমার কাজের পথ কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে তৈরি। যে কাজগুলো ভালো লেগেছে, শুধুমাত্র সেগুলোই করেছি। কিন্তু অনেক নারী সহকর্মী ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ক্যারিয়ার গড়েছেন—পরিচালকের সঙ্গে প্রেম, বিয়ে বা পরকীয়া। সম্পর্ক শেষ হলে তাদের ক্যারিয়ারও শেষ।

তিনি আরও বলেন, অনেকে পর্দায় শালীনতা দেখানোর জন্য চেষ্টায় থাকলেও বাস্তবে সেই শালীনতা তাদের নেই। আমি কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছি। এজন্যই আমার পোশাক নিয়ে সমালোচনা করা হয়।

রুনা পোশাক ও শালীনতার প্রসঙ্গে বলেন, 

কাপড়ের অশালীনতা হয় না, অশালীনতা হয় কর্মে। আমাদের অনেক সহকর্মী পর্দায় শালীন হলেও বাস্তবে তা নয়। তাই কারও পোশাক দেখে বিচার করা উচিত নয়। যে বয়সে কাউকে কিছু দেখানো যায়, সে বয়সে অন্যকে কেন নয়—এও একটি দ্বৈত মানদণ্ড।

তিনি প্রশ্ন রেখে বলেন, লম্বা হাতার ব্লাউজ, গাঢাকা পোশাক পরা মানেই শালীনতা! অথচ তাদের বাস্তব জীবনে শালীনতার রেশমাত্র নেই। এ পুরো শ্রেণির মাথায় আগুন ধরে গেছে, সারা জীবন-যৌবন দিয়ে, পরিচালকের প্রেমিকা হয়েও তারা ক্যারিয়ার গড়তে পারলো না। আর আমি কারো সঙ্গে প্রেম-পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এটা সহ্য করতে না পেরে বলা হচ্ছে, আমার পোশাক অশালীন।

রুনা বলেন, দেখুন,

কার স্কিন কে কতখানি দেখাবে, সেটা তার ব্যাপার। আর স্কিন কি রুনা খানই প্রথম দেখিয়েছে? আমি তো শাবানা আপাকেও ক্লিভেজ দেখিয়ে নাচতে দেখেছি। আমি সিনেমা দেখা মানুষ ভাই; পর্দায় শাবনূর, মৌসুমী, শাবনাজ আপা— প্রত্যেকের ক্লিভেজ দেখেছি।

আরও পড়ুন <<>> আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়: পরীমনি

তাহলে কি ২০-২৫ বছর বয়সে দেখানো যাবে, আর আমার ৪০ বছর বলে দেখানো যাবে না? কিন্তু এই দেশে তো ৫০-এর অভিনেত্রীও দেখাচ্ছেন। তাহলে? এই দৃষ্টিভঙ্গিটা কারা তৈরি করছেন? যারা ব্যক্তিগত জীবনে অশালীনতার চর্চা করে পর্দার পোশাক দিয়ে শালীনতার কথা বলেন।

রুনা খানের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরে, যেসব অভিনেত্রী শুধু ব্যক্তিগত বিনিময় বা সম্পর্কের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলেছেন, তাদের জন্য বাস্তবতা কঠোর। তিনি তার ক্যারিয়ারে নিজের নৈতিকতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়েছেন এবং এটি নিয়ে তিনি গর্বিত।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী