Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪১, ১৭ অক্টোবর ২০২৫

হানিয়া আমিরকে জাতিসংঘের শুভেচ্ছাদূত নিয়োগ

হানিয়া আমিরকে জাতিসংঘের শুভেচ্ছাদূত নিয়োগ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ দায়িত্বে তিনি দেশের নারীদের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হানিয়া তার জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করে নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করতে কাজ করবেন। তিনি লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক সামাজিক পরিবর্তনে অনুপ্রেরণা যোগাবেন।

দায়িত্ব গ্রহণের সময় হানিয়া আমির বলেন,

উএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের বিষয় নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ—যাদের কণ্ঠস্বর প্রায়শই শোনা যায় না।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। একই সঙ্গে ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেকও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে সংযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান