Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৩২, ৪ নভেম্বর ২০২৫

বিএনপির মনোনয়ন তালিকায় নেই শোবিজ তারকারা

বিএনপির মনোনয়ন তালিকায় নেই শোবিজ তারকারা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থান পাননি দেশের কোনও শোবিজ তারকা। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যেসব সংগীত ও চলচ্চিত্রশিল্পীর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলো, তাদের কেউই শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি।

মনোনয়ন না পাওয়া আলোচিত শিল্পীদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

এছাড়া সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানুর নামও বিভিন্ন সময় বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় শোনা গিয়েছিলো। কিন্তু সোমবার প্রকাশিত প্রাথমিক মনোনয়ন তালিকায় তাদের কারও নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ২৩৭টি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার মূলত রাজনৈতিকভাবে সক্রিয় ও মাঠপর্যায়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছে। ফলে শোবিজ অঙ্গনের তারকারা, যাদের অনেকেই সম্প্রতি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন বা সমর্থন প্রকাশ করেছেন, তারা প্রার্থী তালিকায় জায়গা পাননি।

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, নির্বাচনী বাস্তবতা ও কৌশলগত বিবেচনায় পরবর্তীতে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। তবে শোবিজ অঙ্গনের কোনো ব্যক্তিত্বকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আপাতত খুবই কম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা