Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৪, ১৬ জানুয়ারি ২০২৫

ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না

পরীকেও ফিরিয়ে দিলো ভারত!

পরীকেও ফিরিয়ে দিলো ভারত!
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন। গত ২০ সেপ্টম্বর ছবিটি মুক্তি পায়। কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন তিনি, চালাবেন প্রচারণা। কিন্তু ভারত-বাংলাদেশের পরিবর্তিত কুটনৈতিক পরিস্থিতির কথা সকলেরই জানা। তাই ভারতের ভিসা পাননি তিনি।

অপূর্ব ভিসা না হওয়ার সময়েই বাংলাদেশে অভিনেত্রী পরীমণির ব্যাপারে আশঙ্কা তৈরী হয়েছিলো যে তার ছবি মুক্তির সময় একই ঘটনা ঘটতে পারে। অবশেষে তাই হলো! পরীমণি নিজেই বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে সে কথা জানিয়েছেন। পরী লিখেছেন, আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এ প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার।

পরী আরও লিখেছেন, ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ‘ফেলুবক্সির লাবণ্য’কে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……. প্রিয় কলকাতা ভালোবাসা নিও।

‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর কলকাতার চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ ছবিটি মুক্তি পেয়েছিল। সে সময়েও নিজের ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এরপর অপূর্ব, আর এখন পরীর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব