Sobar Desh | সবার দেশ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৯, ১ এপ্রিল ২০২৬

উদ্ধার কার্যক্রম শুরু

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে রেলপথে সাময়িকভাবে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী তেলবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে যায়। এর মধ্যে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি মনতলা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়া বগিগুলো উল্টে যায় এবং রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে দেখা যায়। অনেকেই বালতি ও পাত্র নিয়ে মাটি থেকে তেল তুলে নিচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে এবং ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ
ইরান যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে ১১ দল
নির্বাচনের আগে আসামে মুসলিম প্রতিনিধিত্ব কমানোর ষড়যন্ত্র বিজেপির
টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটি তছনছ
দেশের রেমিট্যান্সে নতুন ইতিহাস
বিএনপি এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়াইয়ের প্রস্তুতি ইরানের
ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
যশোরের তেলের তীব্র সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না জ্বালানি
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাদে উদ্বেগ, তরুণদের সুরক্ষায় আইন বহালের দাবি
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত