Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১৮ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪০২ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪০২ অবৈধ অভিবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সিংগাপুর সীমান্ত সংলগ্ন জহরবারু ও নেগারি সেম্বিলান রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অভিযানকালে আটককৃতদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের, ৭২ জন বাংলাদেশী, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

জহরবারু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত মঙ্গলবার জহরবারুর একটি কম্পিউটার কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। এসময় কারখানার দুই মানবসম্পদ কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত অভিযোগে আটক হন। তিনি বলেন, অভিযানের সময় যারা পালানোর চেষ্টা করেছিল, তাদের আটক করতে কারখানার সব প্রস্থান ও প্রবেশপথ ঘেরাও করা হয়েছিলো।

অন্যদিকে, নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পৃথক অভিযানে ৪৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানিয়েছেন, সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত এ অভিযানে মোট ১১৭ জন যাচাই-বাছাই পরীক্ষার মুখোমুখি হন, যার মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন অনুযায়ী তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা