Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:৩৩, ১২ অক্টোবর ২০২৫

পাঁচ কোটি শিশুকে দেয়া হবে টিকা

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যে রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 

টাইফয়েড টিকাদান পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিগুলোর একটি, এবং বাংলাদেশ এ ঐতিহাসিক সাফল্যের অংশ হতে পেরেছে—এটি আমাদের গর্বের অর্জন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, 

আপনারা নিজেরা টিকা নেয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করবেন। আগামী বছর থেকে হয়তো এ টিকাটি সরকারিভাবে বিনামূল্যে দেয়া নাও হতে পারে, তবে তখনও ব্যক্তিগতভাবে নেয়া সম্ভব হবে।

ডা. সায়েদুর রহমান জানান, প্রায় ১০০ বছরের গবেষণার ফল এ কার্যকর টাইফয়েড টিকা, যা মানবতার জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান, আজ থেকেই জ্ঞান, গবেষণা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করুন। আগামী পৃথিবী হবে প্রযুক্তিনির্ভর—সে পৃথিবীতে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ টিকাদান ক্যাম্পেইন দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একযোগে পরিচালিত হবে। স্কুল, কমিউনিটি সেন্টার এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের বিনামূল্যে টিকা দেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার