Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৯ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকার। জানানো হয়েছে, সফরের সময়সূচি কিংবা কোন দেশে প্রথম সফর হবে—এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

বুধবার (৮ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন। তবে এ ধরনের তথ্যের কোনও ভিত্তি নেই উল্লেখ করে রুমন বলেন, এসব খবর উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে ‘প্রথমেই ভারত সফর’ সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর সংক্রান্ত কোনও সিদ্ধান্ত হলে তা যথাসময়ে সরকারি সূত্র থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনও কাল্পনিক সফরসূচি বা সম্ভাব্য দেশ নিয়ে প্রচারিত তথ্য বিশ্বাস না করার জন্যও জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
রাষ্ট্রপতির ভাষণ বাদ দিয়ে বিল পাসে জোর—সংসদে নাহিদের প্রস্তাব