Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১৮ নভেম্বর ২০২৫

জাতীয় নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকে এনসিএসএ’র সতর্কতা

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ 

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ 
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এনসিএসএ জানায়, দেশের কয়েকটি প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি খুনি হাসিনার বক্তব্য প্রকাশ ও প্রচার করছে। এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি রয়েছে, যা সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিধান পরিপন্থী। অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত এমন কনটেন্ট—যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে, বিদ্বেষ ছড়ায় বা সহিংসতা উসকে দেয়—তা অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশের ধারা ২৬(১) অনুযায়ী ছদ্ম পরিচয় ব্যবহার বা অবৈধ উপায়ে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ। ধারা ২৬(২) অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ড।

এনসিএসএ গণমাধ্যমকে সতর্ক করে জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সহিংসতা বা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা গণমাধ্যমের আইনগত দায়বদ্ধতার মধ্যেই পড়ে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক