Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮, ১২ মে ২০২৫

ভারতজুড়ে চলছে ক্ষোভ আর মাতম

পাকিস্তানের কড়া মার খেয়ে চুপসে গেলো গদি মিডিয়া

ভারতীয় গদি মিডিয়ার এ আচরণ একটাই শিক্ষা দেয়—কৃত্রিম জাতীয়তাবাদের ফানুস যত দ্রুত উঠে, তত দ্রুতই ফেটে যায়। যুদ্ধ মানেই গণমাধ্যমের উন্মাদনা নয়, বরং সত্যিকারের পরিণতির মুখোমুখি হওয়া। পাকিস্তানের জবাব তা হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত।

পাকিস্তানের কড়া মার খেয়ে চুপসে গেলো গদি মিডিয়া
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কড়া প্রত্যাঘাতের পর ভারতীয় মিডিয়ায় আর নেই যুদ্ধজয়ের দাম্ভিকতা—রয়েছে শুধু শোক, বিভ্রান্তি ও ক্রোধ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর 'অপারেশন বুনিয়ান মারসুস'-এর আওতায় জম্মু, পাঠানকোট ও পুঞ্চে একাধিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারত। এ হামলার পর ভারতের তথাকথিত ‘গদি মিডিয়া’—যারা এতোদিন যুদ্ধজয়ের উন্মাদনায় ব্যস্ত ছিলো—মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে।

এখন সে চ্যানেলগুলোতে শুধু হতাহতদের হাহাকার, সরকারের দিক থেকে 'নিষ্ক্রিয়তা' নিয়ে তীব্র সমালোচনা এবং আত্মবিশ্বাসের জায়গায় বয়ে যাচ্ছে জাতীয় হতাশা।

হঠাৎ সুর বদল

মাত্র একদিন আগেও টাইমস নাউ, রিপাবলিক টিভি, জি নিউজ-সহ একাধিক চ্যানেল চিৎকার করে বলছিলো-

  • ভারত ৪৮ ঘণ্টায় পাকিস্তান দখল করে ফেলবে
  • করাচি বন্দর ভারতের হাতে পড়ে গেছে
  • পাক সেনাপ্রধান ভারতের আক্রমনের ভয়ে পালিয়েছেন
  • পাক সেনারাও পালাচ্ছে

কিন্তু পাকিস্তানের পাল্টা প্রতিরোধে ভারতের সামরিক সুবিধা প্রশ্নবিদ্ধ হতেই—এ মিডিয়াগুলোর যুদ্ধবাজ জাতীয়তাবাদী সুর যেন মুহূর্তেই গিলে ফেলেছে বাস্তবতা। এখন চলছে শুধুই হতাশা ও কৃত্রিম উদ্বেগের পর্দার আড়ালে রাজনৈতিক দোষারোপের খেলা।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র শনিবার দিনেই ভারতের শেয়ারবাজারে প্রায় ৮৩ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানে বিপরীত চিত্র

অন্যদিকে পাকিস্তানে ভিন্ন চিত্র। সেনাবাহিনীর প্রতি গণমানুষের সমর্থন দৃঢ় ও একমুখী। শহর থেকে শহরে ‘পাকিস্তান আর্মি জিন্দাবাদ’, ‘কাশ্মীর হামারা হ্যায়’ ধ্বনিতে মুখরিত হচ্ছে রাজপথ।

এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তানের এ জবাব প্রমাণ করেছে—যুদ্ধের দাম্ভিক ভাষা নয়, বাস্তব কৌশলই পার্থক্য গড়ে দেয়। ভারতীয় মিডিয়ার উগ্র প্রচারণা এখন শুধুই এক ব্যর্থ অপকৌশলের দৃষ্টান্ত।

ভারতীয় গদি মিডিয়ার এ আচরণ একটাই শিক্ষা দেয়—কৃত্রিম জাতীয়তাবাদের ফানুস যত দ্রুত উঠে, তত দ্রুতই ফেটে যায়। যুদ্ধ মানেই গণমাধ্যমের উন্মাদনা নয়, বরং সত্যিকারের পরিণতির মুখোমুখি হওয়া। পাকিস্তানের জবাব তা হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী