Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৭, ৭ মে ২০২৫

ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!

ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!
ছবি: সংগৃহীত

মধ্যরাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতের দুইটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় আগ্রাসনের জবাবে তারা দুইটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, পাল্টা প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ভারতীয় একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

দুটি যুদ্ধবিমান ভূপাতিত, ‘শত্রু পোস্ট’ নিশ্চিহ্ন

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তান বিমানবাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ ছাড়া, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুধনিয়াল সেক্টরে একটি ‘শত্রু পোস্ট’ সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে।

পাকিস্তানের ভেতরে প্রাণহানির খবর

ভারতের হামলায় পাকিস্তানের ভেতরে হতাহতের সংখ্যাও বাড়ছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুর জেলার পূর্ব আহমেদপুরে এক শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া কোটলিতে আরও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ভারতের হামলার বিস্তার

পাকিস্তান জানায়, ভারতীয় বাহিনী মুজাফফরাবাদ, কোটলি ও বাহাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকায় তিনটি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে মোট ৯টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে, যার লক্ষ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো।

চরম উত্তেজনার মধ্যে দুই দেশের অবস্থান

পাকিস্তান এ হামলাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে উল্লেখ করেছে এবং প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির বিমানবাহিনী ও সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে ভারতের তরফে বলা হয়েছে, তাদের হামলা ছিলো ‘কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত ও পরিমিত’, যাতে উত্তেজনা আর না বাড়ে। তবে পাকিস্তানের পাল্টা হামলা পরিস্থিতিকে নতুন করে আরও উদ্বেগজনক করে তুলেছে।

উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি

উভয় দেশের সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে সরে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান