Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২ জুলাই ২০২৫

মামদানিকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া

মামদানিকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে গ্রেফতার ও তদন্তের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিই'র (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিবাসন অভিযানকে বাধাগ্রস্ত করার অভিযোগে এ হুমকি দেন তিনি।

মঙ্গলবার (স্থানীয় সময়) ফ্লোরিডার বিতর্কিত ডিটেনশন সেন্টার 'অ্যালিগেটর আলকাট্রাজ'-এ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মামদানি যদি আইসিই কর্মকর্তাদের আটক বা নির্বাসনের কাজের প্রতিবন্ধকতা তৈরি করেন, তাহলে তাকে গ্রেফতার করা হবে। এ সময় তিনি মামদানির বৈধ অভিবাসন নিয়েও প্রশ্ন তোলেন।

ট্রাম্পের এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মামদানি। তিনি জানান, ছোটবেলাতেই তিনি ও তার পরিবার আইনগত প্রক্রিয়ায় উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন।

মামদানি এক বিবৃতিতে বলেন, আমি কোনও আইন ভাঙিনি। তবু আমাকে হুমকি দেয়া হচ্ছে, কারণ আমি আমাদের শহরকে আইসিইর ভয়ের পরিবেশ থেকে রক্ষা করতে চাই। এটি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং নিউইয়র্কবাসীর বিরুদ্ধে এক ধরনের বার্তা— আপনি প্রতিবাদ করলে আপনাকে টার্গেট করা হবে।

এদিকে, ট্রাম্প নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসেরও প্রশংসা করেন। তিনি বলেন, অ্যাডামস খুব ভালো মানুষ। তিনি সমস্যায় পড়েছিলেন, তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছিলো।

উল্লেখ্য, বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করার পরপরই অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে বিতর্কিতভাবে ওই অভিযোগ প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, প্রশাসনের সহযোগিতার বিনিময়ে অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে, যাকে 'কুইড প্রো কুই' বা সুবিধা বিনিময় বলা হচ্ছে। যদিও অ্যাডামস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মামদানি বলেছেন, ট্রাম্পের মুখে অ্যাডামসের প্রশংসা অস্বাভাবিক নয়। বরং তা প্রমাণ করে, অ্যাডামসের সময় শেষ। তিনি এখন ট্রাম্পের বিভাজন, বিভ্রান্তি ও ঘৃণার প্রতিধ্বনি হয়ে উঠেছেন।

মামদানি নিউইয়র্কের অভিবাসন-বান্ধব আন্দোলনের অন্যতম মুখ। আইসিই'র বিতর্কিত অভিযান বন্ধ এবং শহরকে নিরাপদ আশ্রয় ঘোষণার দাবিতে তার সক্রিয় ভূমিকা নতুন করে তাকে রাজনৈতিক আঘাতের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার