Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১৮ নভেম্বর ২০২৫

এ রায় ভুক্তভোগী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার টুর্ক

হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া

হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বিবৃতিতে বলেন, 

গত বছরের বিক্ষোভ–দমন অভিযানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া রায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় বিশেষ তাৎপর্য বহন করে।

তবে একইসঙ্গে জাতিসংঘ মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ড জাতিসংঘের নীতির বিপরীত, এবং এটি মানবাধিকারের পরিপন্থী একটি শাস্তি বলে বিবেচিত।

মুখপাত্র সামদাসানি জানান, ফেব্রুয়ারি ২০২৫–এ প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকেই নেতৃত্বের আসনে থাকা ব্যক্তিদেরসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছিলো। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার, প্রতিকার ও ক্ষতিপূরণের নিশ্চয়তার বিষয়টিও বারবার উল্লেখ করেছে জাতিসংঘ।

তিনি আরও বলেন, যদিও OHCHR সরাসরি এ বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলো না, তবুও আন্তর্জাতিক অপরাধের মামলাগুলোতে ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত বিচার নিশ্চিত করার পক্ষে জাতিসংঘ বরাবরই কথা বলে এসেছে।

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন—বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ, জবাবদিহি ও ন্যায়বিচারের ভিত্তিতে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। অতীতের লঙ্ঘন পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কারও অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। টুর্ক আশ্বস্ত করেছেন যে, এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত।

বিবৃতির শেষাংশে সবাইকে ধৈর্য, সংযম এবং শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার