Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ২১ নভেম্বর ২০২৫

মানব পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

‘ছদ্মবেশে’ ফিলিপাইনের মেয়র হয়েছিলেন চীনা নারী

‘ছদ্মবেশে’ ফিলিপাইনের মেয়র হয়েছিলেন চীনা নারী
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে মানব পাচারের দায়ে একজন চীনা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি স্থানীয় নাগরিক সেজে একটি শহরের মেয়র পদে দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ মামলায় আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী অ্যালিস গুও ম্যানিলার উত্তরে একটি শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করতেন এবং চীনা পরিচালিত একটি অনলাইন জুয়া কেন্দ্র নিয়ন্ত্রণ করতেন। সেখানে শত শত মানুষকে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হতো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অলিভিয়া টোরেভিলাস জানিয়েছেন, গুও ফিলিপাইন থেকে পালিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় গ্রেফতার হন। তিনি বলেন, এক বছরেরও বেশি সময়ের পর আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। অ্যালিস গুওসহ আরও সাতজনকে মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০২৪ সালের মার্চে একজন ভিয়েতনামী কর্মী জুয়া কেন্দ্র থেকে পালিয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশের অভিযানকালে অফিস ভবন, বিলাসবহুল ভিলা ও বড় সুইমিংপুলসহ কেন্দ্রটির বিভিন্ন স্থানে ৭০০ জনেরও বেশি ফিলিপিনো, চীনা, ভিয়েতনামী, মালয়েশিয়ান, তাইওয়ানিজ, ইন্দোনেশিয়ান ও রুয়ান্ডার নাগরিক উদ্ধার করা হয়।

ফিলিপাইনের সংঘবদ্ধ অপরাধ-বিরোধী কমিশনের মুখপাত্র জানান, গুও এবং আরও তিনজনকে ‘মানব পাচার সংগঠিত করার’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য চারজনকে পাচারের কাজে সহায়তার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

অ্যালিস গুওর আসল পরিচয় প্রকাশ হওয়ার পর গত জুনে ম্যানিলার একটি আদালত তার মেয়র পদ বাতিল করে জানান যে, একজন চীনা নাগরিক হিসেবে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না।

সবার দেশ/এফও
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা