Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০২:৩৫, ৪ জানুয়ারি ২০২৬

গভীর রাতে শোবার ঘর থেকে টেনে বের করা হয় মাদুরো দম্পতিকে

গভীর রাতে শোবার ঘর থেকে টেনে বের করা হয় মাদুরো দম্পতিকে
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গভীর রাতে শোবার ঘর থেকে টেনে বের করে আটক করা হয়েছে—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তার ভাষ্য অনুযায়ী, একটি অত্যন্ত গোপন ও রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রবেশ করে মার্কিন বাহিনী মাদুরো দম্পতিকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেয়।

শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার মার-আ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অভিযানের সময় পুরো কারাকাস শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। মুহূর্তের মধ্যেই রাজধানী অন্ধকারে ডুবে যায়। তার দাবি, এ কৌশলের ফলে ভেনেজুয়েলার সামরিক বাহিনী কার্যত অচল হয়ে পড়ে এবং কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

ট্রাম্প জানান, মাদুরোকে যে স্থান থেকে আটক করা হয়েছে সেটি সাধারণ কোনও বাসভবন নয়, বরং একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গের মতো ছিলো। চারপাশে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে না থাকায় চার দিন ধরে অভিযান স্থগিত রাখা হয়েছিলো। হঠাৎ অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় চূড়ান্ত নির্দেশ দেয়া হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই অভিযান সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, পুরো অভিযানে কোনও মার্কিন সেনা নিহত হননি। কয়েকজন সামান্য আহত হলেও তারা বর্তমানে সুস্থ আছেন। ট্রাম্পের ভাষায়, এটি ছিলো এমন এক অভিযান, যা বিশ্বের অন্য কোনও দেশের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।

মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, আপাতত দেশটির প্রেসিডেন্টের পদ শূন্যই থাকবে এবং রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানেই নির্ধারিত হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মাদুরো আটক হওয়ার খবর প্রকাশ করেন ট্রাম্প। যদিও তার দাবি অনুযায়ী, মূল অভিযান তারও কয়েক ঘণ্টা আগে সম্পন্ন হয়। এ অভিযানে এফবিআইয়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল নেতৃত্ব দেয় বলে তিনি জানান।

এদিকে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযানের পরিকল্পনা ছিলো অত্যন্ত নিখুঁত ও বহুস্তরীয়। এতে অংশ নিয়েছিলেন বিপুলসংখ্যক অভিজ্ঞ সেনা ও গোয়েন্দা কর্মকর্তা।

অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতের পর থেকেই কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানীর পাশাপাশি মিরান্ডা ও আরাগুয়া প্রদেশেও সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, গভীর রাতে মাদুরোর প্রাসাদ ঘিরে ফেলে মার্কিন বাহিনী এবং সরাসরি শোবার ঘরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা