Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৮, ১০ জানুয়ারি ২০২৬

ইরানে তীব্র বিক্ষোভে রক্তপাত: বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত

ইরানে তীব্র বিক্ষোভে রক্তপাত: বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ইরানের পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহতে বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সংঘটিত সহিংস বিক্ষোভের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার ইরানি গণমাধ্যমের বরাতে জানায়, দেশজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার রাতেই পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ওই রাতে বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর প্রথমে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে নামেন। খুব অল্প সময়ের মধ্যেই এ আন্দোলন তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

ক্রমেই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে বৃহস্পতিবার রাতে কেরমানশাহসহ কয়েকটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত কেবল কেরমানশাহতে বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে ওই এলাকায় কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আলজাজিরার তথ্যমতে, টানা ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে। তবে একটি মানবাধিকার সংস্থা নিহতের সংখ্যা ৫২ বলে দাবি করেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প