Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৭ জুন ২০২৬

আপডেট: ০০:০১, ৭ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা-ভাঙচুর

রক্তাক্ত ছবি শেয়ার করে বিচার চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

রক্তাক্ত ছবি শেয়ার করে বিচার চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত একটি ফল উৎসব কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনের রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্রুত বিচার দাবি করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ ও বিচার দাবি জানান।

নাসীরুদ্দিন পাটওয়ারী লেখেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির আয়োজিত ফল উৎসবের জন্য স্থাপিত প্যান্ডেল ও স্টেজ প্রথমে গতকাল ভেঙে দেয়া হয়। পরে আজ সকালে পুনরায় স্থাপনের চেষ্টা করলে সেটিও ভেঙে ফেলা হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, এ সময় নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজন আহত হয়ে রক্তাক্ত হন। হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

পাটওয়ারী তার পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে।

ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এনসিপি নেতার এ অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে বাজেট অধিবেশন শুরু আজ
খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ
বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ
৬ কোটি টাকার সেতু, ওঠানামায় ভরসা বাঁশের সাঁকো
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪
কুমিল্লায় বাসচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত
যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে ফেরত
রক্তাক্ত ছবি শেয়ার করে বিচার চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ১০১-এ উন্নীত হচ্ছে
ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা, উত্তেজনা বাড়ছে
সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির