Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ১১ মার্চ ২০২৬

স্ত্রীকে ফিরে পেতে কোলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক

স্ত্রীকে ফিরে পেতে কোলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক
ছবি: সংগৃহীত

ভালোবেসে বিয়ে করলেও পারিবারিক বিরোধের কারণে স্ত্রীকে ফিরে পেতে ভারতের আদালতের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের এক যুবক। নরসিংদীর বাসিন্দা ওই যুবক এখন স্ত্রীর সন্ধানে কোলকাতা হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ওই দম্পতির নাম অরিজিৎ সাহা ও মমি সাহা। তাদের বাড়ি নরসিংদী জেলাতে। তবে তাদের পরিবারের অনেক আত্মীয় ভারতের নাগরিক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অরিজিৎ জানান, প্রায় দুই বছর প্রেমের পর তারা বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। পরে গত বছরের অক্টোবরে মমির বাবা–মা জোর করে তাকে সীমান্ত পার করে ভারতে আত্মীয়দের বাসায় পাঠিয়ে দেন বলে দাবি করেন তিনি।

স্ত্রীর সন্ধানে সম্প্রতি ভারতে যান অরিজিৎ। তিনি জানান, ৩ জানুয়ারি তিনি ভারতে প্রবেশ করেন এবং পরদিন স্ত্রীকে খুঁজতে বিরাটি, কোলকাতা এলাকায় যান। তার দাবি, স্ত্রী তাকে জানিয়েছিলেন যে সেখানে পলি সাহা ও উত্তম সাহা–এর বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে।

অরিজিৎ বলেন, বিরাটিতে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে মেয়ের পরিবারের লোকজন তাকে মারধর করে। পরে তিনি স্থানীয় নিমতা থানাতে একাধিকবার অভিযোগ জানান। কিন্তু পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি বলে তিনি দাবি করেন।

পরে আইনজীবী মুকুল বিশ্বাস–এর সহায়তায় তিনি থানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তবুও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযোগের ভিত্তিতে মামলা বা এফআইআরও নথিভুক্ত করেনি বলে অভিযোগ করেন অরিজিৎ।

শেষ পর্যন্ত স্ত্রীকে ফিরে পেতে তিনি সোমবার ভারতের কোলকাতা হাইকোর্ট–এর দ্বারস্থ হন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১৭ মার্চ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে উচ্চশিক্ষায় সরকার দিচ্ছে ১০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন: ইসরায়েল
মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই
তোমাদের বাপ-মায়ের বিয়ের আগেও রাজনীতি করেছি: মির্জা আব্বাস
বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৪ ইরানি কূটনীতিক
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ৮৫ হাজার
নেপালের সংসদে তরুণদের জোয়ার, ৩৮ শতাংশই ৪০ বছরের নিচে
চাঁদাবাজদের তথ্য চাইলেন প্রধানমন্ত্রী, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা
বিবিসি বাংলাকে আইনি নোটিশ, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর
যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন, ভারী ক্ষেপণাস্ত্রে ঝুঁকছে ইরান
বাগাতিপাড়ায় অভিনব কৌশলে গাছ নিধন
একের পর এক ইরানি মিসাইল হামলায় দিশেহারা ইসরায়েল
ইরান যুদ্ধে যেতে অনাগ্রহী মার্কিন সেনারা
নিশ্চিহ্ন হতে না চাইলে নিজের খেয়াল রাখুন: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
সংসদে যাচ্ছি সংস্কার আদায়ে, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়
স্ত্রীকে ফিরে পেতে কোলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক
জুলাই সনদের জেন্ডার নিয়ে নিশ্চিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ