Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ১২:৪৪, ২৮ জানুয়ারি ২০২৫

ডিম কতটা সেদ্ধ হলো বলে দেবে ‘টাইমার’

ডিমের খোসা তো স্বচ্ছ নয়, যে বাইরে থেকে দেখে তা বোঝা যাবে, কতটা সেদ্ধ হল আর কতটাই বা বাকি। ডিম সেদ্ধ করতে করতে একটা ধারণা হয়ে যায়। তবে যাদের সে অভিজ্ঞতা নেই, তাদের জন্য রয়েছে বিশেষ এক যন্ত্র।

ডিম কতটা সেদ্ধ হলো বলে দেবে ‘টাইমার’
ছবি: সংগৃহীত

দেখতে ডিমের মতো, ডিমের সঙ্গেই সেদ্ধ করতে হয়। কিন্তু সেটি খাওয়া যায় না। নাম তার ‘এগ টাইমার’!

কী কাজ এ টাইমারের?

ডিমের ভেতরের তরল অংশ সেদ্ধ হওয়ার কোন সময়ে ঠিক কতটা বদলে যাচ্ছে, তা হিসাব করে বলে দিতে পারে। কতগুলো ডিম, পানির তাপমাত্রা এবং সময়ের উপর নির্ভর করে টাইমারের রং-ও বদলে যায়। সেটির ওপর নজর রাখলে ডজনখানেক ডিমের মধ্যে থেকে সকলের চাহিদা অনুযায়ী সেদ্ধ ডিম তুলে নেয়া যায়।

বিষয়টা ঠিক কেমন?

ধরুন, বাড়ির সকলের জন্য ডিম সেদ্ধ করবেন। কিন্তু এক এক জনের ফরমায়েশ এক এক রকম। কেউ চান টোস্টের সঙ্গে একেবারে শক্ত অর্থাৎ ‘হার্ড বয়েল্‌ড’ ডিম খেতে। কারও আবার ‘হাফ বয়েল্‌ড’ পছন্দের। খুদে সদস্যটির বক্তব্য, ডিম এমনভাবে সেদ্ধ করতে হবে যেন কুসুমের রং ‘সান’ মানে সূর্যের মতো হয়!

ডিমের খোসা তো স্বচ্ছ নয়, যে বাইরে থেকে দেখে তা বোঝা যাবে, কতটা সেদ্ধ হলো। অভিজ্ঞ অনেকের কাছেই এ বিষয়ে বহু পরামর্শ পেয়েছেন। কেউ বলেন, ঘড়ি ধরে ছ’মিনিট! তাতেই ডিম সুসিদ্ধ হবে। কারও মত, ৮ মিনিট। ডিম সেদ্ধ নিয়ে কোনও রকম ঝক্কি নিতে নারাজ যারা, তাদের মত একেবারে ১০ মিনিটে গিয়ে থামা। 

পেশাদার রন্ধনশিল্পীরা আবার সেদ্ধ করা ডিম ফুটন্ত পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে বরফগলা কনকনে পানিতে ডুবিয়ে দেন। সে টোটকাতেও কাজ হয়। তবে ডিম কতক্ষণ সেদ্ধ করবেন, তার ওপরেও অনেক কিছু নির্ভর করে।

কাজে বেরোনোর আগে এমনিতেই হাতে সময় খুব একটা থাকে না। তার উপর সামান্য ডিম সেদ্ধ করতে গিয়ে যদি এত ঝক্কি পোহাতে হয়, তাহলে মুশকিল! গুগ্‌ল, ইউটিউব কিংবা রিল ঘেটে এমন অনেক তথ্য জোগাড় করেছেন। কিন্তু সমস্যা হল ডিম সেদ্ধ করতে দিয়ে ঘড়ির দিকে ঠায় চেয়ে থাকলেও ঠিক ওই মুহূর্তে এমন কাজ এসে পড়ে যে, কোনও দিনই কারও আবদার পূরণ করতে পারেন না। সে মুশকিল আসান করতে পারে টাইমার নামক যন্ত্রটি।

ডিমের সঙ্গে পানিতে ফুটতে দিয়ে দিতে হয় টাইমারটিকে। ডিম সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রটিও সেদ্ধ হতে থাকে। পানি ফোটার সঙ্গে সঙ্গে বদলাতে থাকে টাইমারের রং। ঘড়ির দিকে ঠায় চেয়ে থাকার প্রয়োজন হয় না। ডিম ঠিক কখন পানি থেকে তুলতে হবে, তার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখার ঝক্কিও থাকে না। ডিম সেদ্ধ হওয়ার পর পানি থেকে তুলে নিলে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে টাইমারটি আবার আগের পর্যায়ে ফিরে আসে।

কোথায় কিনতে পাওয়া যায়?

বিভিন্ন ইকমার্স সাইটে ‘এগ টাইমার’ কিনতে পাওয়া যায়। সিলিকন, ধাতু, ফাইবার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের এগ টাইমার সেখানে কিনতে পাওয়া যায়। দামও খুব বেশি নয়। ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যেই।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮