বালেন শাহর ঐতিহাসিক উদ্যোগ
নেপালের নতুন মন্ত্রিসভায় ১৫ সদস্যের মধ্যে পাঁচ নারী
নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ তার ১৫ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করে ইতিহাস গড়েছেন। এটি নেপালের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিরল নজির।
গত শুক্রবার কাঠমান্ডুর ‘শীতল নিবাস’ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল-এর উপস্থিতিতে নতুন নারী মন্ত্রীরা তাদের পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন।
নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া নারী সদস্যরা হলেন:
- সোবিতা গৌতম – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- সীতা বাদি – নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিক বিষয়ক মন্ত্রণালয়
- প্রতিভা রাওয়াল – কেন্দ্রীয় বিষয় ও সাধারণ প্রশাসন
- গীতা চৌধুরী – কৃষি ও পশুপাখি উন্নয়ন
- নিশা মেহতা – স্বাস্থ্য ও জনসংখ্যা
ইতিপূর্বে ২০২২ সালে ২৩ সদস্যের মন্ত্রিসভায় ২৬ শতাংশ নারী ছিলেন, তবে ৩৩ শতাংশ কোটা পূর্ণ করা সম্ভব হয়নি। ২০১৭ সালে শের বাহাদুর দেউবার মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব মাত্র ১৫ শতাংশ এবং ২০১১ সালে বাবুরাম ভট্টরাইয়ের মন্ত্রিসভায় তা ২৪ শতাংশ ছিলো। প্রধানমন্ত্রী বালেন শাহ স্বেচ্ছায় নারী কোটা কার্যকর করে প্রশংসা কুড়াচ্ছেন।
শপথ নেয়া নারী মন্ত্রীদের মধ্যে বৈচিত্র্যময় পেশা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। তারা খাস আর্য, দলিত, মাধেসি এবং থারু সম্প্রদায়ের, এবং নিজেদের ক্ষেত্রে অত্যন্ত সফল। সাংবাদিকতা, আইন, স্বাস্থ্যসেবা, কৃষি ও নারী উদ্যোগের অভিজ্ঞতা তাদের নেতৃত্বে নতুন গতিশীলতা আনার আশা করা হচ্ছে।
সূত্র: দ্য হিমালয়ান টাইমস
সবার দেশ/কেএম




























