Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৬ মার্চ ২০২৬

এগিয়ে জেন-জি সমর্থিত আরএসপি

গণঅভ্যুত্থানকারীদের সমর্থিত দলের হাতে যাচ্ছে নেপালের ক্ষমতা

গণঅভ্যুত্থানকারীদের সমর্থিত দলের হাতে যাচ্ছে নেপালের ক্ষমতা
ছবি: সংগৃহীত

২০২৫ সালের গণঅভ্যুত্থানের পর নেপালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দেশজুড়ে একযোগে এ ভোট গণনার কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) বেশ কয়েকটি সংসদীয় আসনে এগিয়ে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তরুণ ভোটারদের শক্ত সমর্থনের কারণে দলটি নেপালের পরবর্তী সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

আরএসপির নেতৃত্বে রয়েছেন জনপ্রিয় তরুণ নেতা বালেন্দ্র শাহ। বিশ্লেষকদের মতে, ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের ব্যাপক সমর্থনই এবারের নির্বাচনে দলটির পক্ষে বড় ভূমিকা রাখছে।

নেপালের নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ ন্যুপানে জানিয়েছেন, হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকা থেকে শুরু করে ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণাঞ্চলের সমতলভূমি পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনার কাজ চলছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে বড় ধরনের গণবিক্ষোভ ও সহিংসতার পর নতুন সরকার গঠনের লক্ষ্যে এ নির্বাচন আয়োজন করা হয়। সে আন্দোলনের সময় অন্তত ৭৭ জন নিহত হন এবং সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রথমদিকে সোশ্যাল মিডিয়ায় আরোপিত স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আন্দোলনটি শুরু হলেও পরে তা দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

মূলত জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বেই আন্দোলনটি বিস্তার লাভ করে এবং দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের প্রাথমিক ফলাফলের ধারা ইঙ্গিত করছে যে নেপালের জনগণ প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাতে শুরু করেছে এবং নতুন প্রজন্মের নেতৃত্বের দিকেই ঝুঁকছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান