Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৬ এপ্রিল ২০২৬

কড়া হুঁশিয়ারি মোহসিন রেজাইয়ের

হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান

হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র যদি ‘পুলিশের ভূমিকা’ নেয়ার চেষ্টা করে, তাহলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনাদের কাজ? এটি কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনীর দায়িত্ব? তিনি আরও সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর করতে থাকা আপনাদের জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবে যেতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে কৌশলগত এ জলপথ ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও নৌপথে অবরোধ জোরদার করেছে, আর সে প্রেক্ষাপটেই রেজাইয়ের এ হুমকি সামনে এলো। 

মোহসিন রেজাই ইরানের প্রভাবশালী সামরিক ব্যক্তিত্বদের একজন। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রধান কমান্ডার ছিলেন। গত মাসে তাকে মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে পুনরায় দায়িত্ব দেয়া হয়। 

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে এই যুদ্ধংদেহী ভাষা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অচলাবস্থাকে আরও বিপজ্জনক করে তুলছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এ জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে।

সূত্র: এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প