Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৬ মে ২০২৫

আপডেট: ১৫:৩৬, ৬ মে ২০২৫

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের বৈঠকে সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুকে নিশ্চিতকরণ

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
প্রতীকি ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি ছুটি ১০ দিনে সম্প্রসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে)সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তটি প্রথম নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে। পরে গণমাধ্যমকে সরাসরি বিষয়টি নিশ্চিত করেন তিনিও।

সরকারি সূত্রে জানা গেছে, ঈদুল আজহার মূল তিন দিনের ছুটির পাশাপাশি অতিরিক্ত নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে মোট ১০ দিন ছুটি দেয়া হয়েছে। এ সময় সরকারি-বেসরকারি সব দফতর, স্কুল-কলেজ ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরেও টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিলো সরকার। তখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ছিলো। এর আগে ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি, মাঝখানে একদিন অফিস খোলা রেখে ৯ দিনের কার্যত ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

ঈদুল আজহার ছুটিতে একই ধরনের ছাঁদ অনুসরণ করে এবারও দীর্ঘ সময়ের ছুটি দেয়া হলো, যাতে মানুষ নির্বিঘ্নে গ্রামে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী