Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ২১ মে ২০২৫

আজ থেকে শুরু অগ্রিম বিক্রি

ঈদ যাত্রায় ট্রেনের টিকিট ঘরে বসেই

ঈদ যাত্রায় ট্রেনের টিকিট ঘরে বসেই
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে আজ বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

রেলওয়ে জানায়, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের ট্রেনের টিকিট ধাপে ধাপে বিক্রি হবে। উদাহরণস্বরূপ, ৩১ মে'র টিকিট মিলবে আজ ২১ মে, ১ জুনের টিকিট মিলবে ২২ মে—এইভাবে চলবে ২৭ মে পর্যন্ত।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ঈদের আগের সাতদিনের টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, টিকিট কাটার সময় ঠিক করে দেয়া হয়েছে—পশ্চিমাঞ্চলের জন্য সকাল ৮টা ও পূর্বাঞ্চলের জন্য দুপুর ২টা।

এবার আর কাউন্টার নয়, ঘরে বসেই কাটুন ঈদের ট্রেনের টিকিট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী