Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ২৫ মে ২০২৫

বাকিগুলো হবে বন্ধ

সিম নিবন্ধনের সীমা কমিয়ে ১০টি করা হলো

সিম নিবন্ধনের সীমা কমিয়ে ১০টি করা হলো
ছবি: সংগৃহীত

একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। আগে এ সংখ্যা ছিলো ১৫টি। শনিবার (২৪ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মকানুন এবং জাতীয় নিরাপত্তা বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাও বিবেচনায় রাখা হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, ২০১৭ সালে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিলো। এরপর ২০২২ সালে বিটিআরসি গ্রাহকদের উদ্বৃত্ত সিম বন্ধ করার আহ্বান জানায় এবং পরে লটারির মাধ্যমে ১৫টির বেশি সিম বন্ধ করে দেয়।

নতুন সীমা অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ ১০টি সিমই রাখতে পারবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা