Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সৌজন্য সাক্ষাতে আলোচনার ঝড়

বাবরকে ‘স্যার স্যার’ বলে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাবরকে ‘স্যার স্যার’ বলে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর হঠাৎ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখা গেলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে।

অপ্রত্যাশিত এ সাক্ষাৎকে ঘিরে একটি মুহূর্ত বিশেষভাবে আলোচনায় আসে। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে তাকে বারবার ‘স্যার, স্যার’ বলে জড়িয়ে ধরেন। মুহূর্তটি উপস্থিতদের মধ্যে বিস্ময়ের পাশাপাশি নানা রাজনৈতিক ব্যাখ্যার জন্ম দেয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্যারের সঙ্গে তিন বছর চাকরি করেছি। স্যারের আন্ডারে চাকরি করার সুবাদে অনেক আগের পরিচয় রয়েছে। আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। এখানে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়েই আলাপ হয়েছে।

তবে সাক্ষাৎ শেষে লুৎফুজ্জামান বাবরের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর (এস আলম গ্রুপ) সঙ্গে বৈঠক করেছে—এটা আপনার পত্রিকায়ও এসেছে। বৈঠকের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের নির্বাচন বানচাল করা ও নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি উদ্বেগজনক।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি—সেটি নিয়েও আলোচনা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠক প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ