Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সরকারি বাসা কেলেঙ্কারি: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সরকারি বাসা কেলেঙ্কারি: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

সরকারি বাসা বরাদ্দকে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া সরকারি আবাসন পরিদফতরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বরখাস্তকৃতরা হলেন পরিদফতরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী এবং সহকারী পরিচালক বিলাল হোসাইন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইন চাকরির গ্রেড ও মূল বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তারা আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ আদায় করতেন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন এবং তা অত্যন্ত স্পর্শকাতর। তারা চাকরিতে বহাল থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়তে পারে এবং তদন্তে প্রভাব বিস্তার করার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চলমান তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা