Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

সেনানিবাসও হতে পারে সাবজেল: আদালতে হাজিরের প্রস্তুতি

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখা হতে পারে সাবজেলে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখা হতে পারে সাবজেলে
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের ভেতরেই সাবজেল (উপকারাগার) হিসেবে রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে সেখান থেকেই তাদের আদালতে হাজির করা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

আইন অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করতে হয়। তবে এ ১৫ কর্মকর্তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে নাকি পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো হবে—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত সেনানিবাসে সাবজেল ঘোষণার কোনো প্রস্তাব ট্রাইব্যুনালে আসেনি। তবে আইন অনুযায়ী আদালতকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আইনের সাধারণ বিধান অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে আদালতে হাজির করতে হয়। এরপর আদালতই পরবর্তী ব্যবস্থা নেবেন। ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন, যা সংবিধানেও সুরক্ষিত। এ আইনের বিচার প্রক্রিয়া চ্যালেঞ্জ করার সুযোগ নেই—সুপ্রিম কোর্টেও নয়, রিটেও নয়।

তাজুল ইসলাম আরও বলেন, আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি যে সেনা কর্মকর্তারা আটক আছেন। মিডিয়ার খবরের ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নেবো না। যদি সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তখন অবশ্যই তাদের আদালতে হাজির করতে হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। বিকল্পভাবে পুলিশ চাইলে তাদের গ্রেফতার করার সুযোগ দিতে হবে।

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে সব কিছুই আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হবে।

সূত্র জানায়, সরকার চাইলে যেকোনও স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে আদালতই নির্ধারণ করবেন আসামিদের কোথায় রাখা হবে। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার দুটি বাড়ি সাবজেল ঘোষণা করে আটক রাখা হয়েছিলো—এ নজিরও বিবেচনায় আছে সরকারের।

উল্লেখ্য, গুম ও নির্যাতনের অভিযোগে করা দুই মামলাসহ তিন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

পরোয়ানাভুক্তদের মধ্যে ১৫ জন বর্তমানে চাকরিতে, একজন পিআরএলে, আর ৯ জন অবসরপ্রাপ্ত। সেনাসদরের নির্দেশে ৯ অক্টোবর সকালে ১৪ জন চাকরিতে থাকা কর্মকর্তা ও পিআরএলের একজন স্বেচ্ছায় হাজির হলে তাদের হেফাজতে নেয়া হয়। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ সেনাসদরে হাজির না হয়ে আত্মগোপনে চলে যান।

সেনাসদর পরদিন সংবাদ সম্মেলনে জানায়, কবীর আহাম্মদ বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ। অবসরপ্রাপ্ত নয়জন কর্মকর্তা এখন পুলিশের অধীনে গ্রেপ্তারযোগ্য। চাইলে তারা সেনাসদরে আত্মসমর্পণও করতে পারেন।

আইন বিশেষজ্ঞদের মতে, সেনানিবাসে সাবজেল ঘোষণা করা হলে তা হবে বাংলাদেশের বিচারব্যবস্থায় নতুন এক দৃষ্টান্ত—যেখানে সামরিক ও বেসামরিক আইনের সেতুবন্ধন তৈরি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান