Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:০৯, ২০ অক্টোবর ২০২৫

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন: পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন: পরিবেশ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রায় নয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত। আগামী ১ নভেম্বর থেকে দ্বীপে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা—রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, সে সিদ্ধান্ত নেয়া হবে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্টমার্টিনে নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। লক্ষ্য ছিলো—দ্বীপের নাজুক পরিবেশ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রবালপ্রাচীর সংরক্ষণ।

দীর্ঘ এ বিরতিতে দ্বীপের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচল, নীরব হয়ে পড়ে জেটিঘাট ও হোটেলগুলো। অনেক কর্মচারী ও জাহাজ শ্রমিক বেকার সময় কাটান।

সরকার জানিয়েছে, নতুন করে দ্বীপ খোলার সঙ্গে সঙ্গে সেন্টমার্টিনকে ‘স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পরিবেশ রক্ষার শর্তে পর্যটন পুনরায় চালু হলেও অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনা ঠেকাতে থাকবে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা।

সবকিছু ঠিক থাকলে নভেম্বরে আবারও ফিরবে কোরাল দ্বীপের প্রাণচাঞ্চল্য—ঢাকা থেকে কক্সবাজার হয়ে টেকনাফের জেটিঘাট পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে সেন্টমার্টিনের পথ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের ক্রুদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার